• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতে নীলফামারীতে বিআরটিএ অভিযান

সিসি নিউজ।। নীলফামারীতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত গতি ও যাত্রী বহন রোধকল্পে বিআরটিএ বিশেষ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদের নেতৃত্বে বাস টার্মিনাল ও জেলা শহরের দূরপাল্লার বিভিন্ন কোচ কাউণ্টারসহ পাঁচমাথা মোড়ে ওই অভিযান পরিচালিত হয়।

এসময় যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ছয়টি মামলায় চার হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ উদ্যোগে অভিযানে অংশগ্রহন করেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস.এম মাহবুবুর রহমান, মেকানিক্যাল সহকারী মো. রোহান সরকার রঞ্জু, অফিস সহকারী মো. আমিনুল ইসলাম প্রমুখ।

বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস.এম মাহবুবুর রহমান জানান, ঈদ পরবর্তী সময়ে নিরাপদ যাত্রী সেবা ও সঠিক ভাড়া নিশ্চিৎ করণের লক্ষ্যে বৃহস্পতিবার ওই অভিযান পরিচালিত হয়। এসময় জেলা শহর ও টার্মিনালে বিভিন্ন দূরপাল্লার বাস কাউণ্টার পরিদর্শন করা হয়। এছাড়া পাঁচমাথা মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় চার হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ