• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ মামলা

সিসি নিউজ।। নীলফামারীতে নিরাপদ যাত্রীসেবায় অতিরিক্ত গতিরোধ, যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর ও জলঢাকা উপজেলায় জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালিত হয়।

এদিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার জলঢাকা উপজেলার বাস টার্মিনালসহ দূরপাল্লার বিভিন্ন কোচ কাউণ্টার এবং বেলা ১২টার পর থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন দূরপাল্লার বাস কাউণ্টার ও বাস টার্মিনালে ওই অভিযান চলে। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিক্রিত টিকিটের অর্থ ফেরতসহ পাঁচটি মামলায় দুই হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বহিী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।

অন্যান্যের মধ্যে অংশগ্রহন করেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস.এম মাহবুবুর রহমান, মেকানিক্যাল সহকারী মো. রোহান সরকার রঞ্জু, অফিস সহকারী মো. আমিনুল ইসলামসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।

বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস.এম মাহবুবুর রহমান জানান, ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত গতি ও যাত্রী পরিবহন রোধ, যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের লক্ষে বিশেষ ওই অভিযান পরিচালিত হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে টিকিটের অর্থ ফেরসহ পাঁচটি মামলায় দুই হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া জলঢাকা উপজেলা এবং জেলা সদরে বাস টার্মিনালসহ দূরপাল্লার বিভিন্ন বাস কাউণ্টার পরিদর্শন ও যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ