• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেসকো অফিস ঘেরাও

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে বিদ্যুৎ বিভাগ নেসকোর গাফিলতির কারণে প্রি-পেইড মিটারের প্রায় দুইশো গ্রাহকের সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় নেসকো বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নেসকো কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি ও কারিগরি ক্রটির কারণে এমন সমস্যা হয়েছে।

ভুক্তভোগি গ্রাহকরা জানান, ঈদের কয়েকদিন আগে থেকে প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করেছেন। কিন্তু সেই টাকা যোগ হয়নি। পরে গ্রাহকরা নেসকো অফিসে আসলে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান না করে ৬ এপ্রিল টোকেন নিয়ে অফিসে আসতে বলেন। এ অবস্থায় ৬ এপ্রিল সকাল থেকেই অনেক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে তারা নেসকো অফিসে আসলে হট্টগোলের সৃষ্টি হয়। এসময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জয়পুরহাট সেকো’র নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত  সমস্যা সমাধানের  ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ