• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লাল টেপ দিয়ে মোড়ানো ৩টি ককটেল সাদৃশ্য বস্তু ও ৫টি পেট্রোল বোমা সাদৃশ্য কাঁচের বোতল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে স্বেচ্ছাসেবকদলের নেতা আরিফ শাহ রনির দেওয়া সংবাদে তাঁর বাড়ির উঠোন থেকে এসব উদ্ধার করা হয়। আরিফ শাহ ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬নং ওয়ার্ড তেজগাঁও শাখার সদস্য।

আরিফ শাহ রনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে দেখেন তাদের বাড়ির  সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ। সাথে সাথে আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেয়া ৫টি কাঁচের বোতল ও লাল টেপ দিয়ে মোড়ানো ৩টি ককটেল সাদৃশ্য বস্তু। ঘটনাটি তাৎক্ষণিক প্রতিবেশীদের ডেকে জানানো হয়। পরে আমি নিজেই জরুরী সেবা ট্রিপল নাইনে কল করে পুলিশকে বিষয়টি জানাই। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন আমাকে ফাঁসানোর জন্য কেউ এমন ষড়যন্ত্র করেছে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধার হওয়া বোমা সাদৃশ্য বস্তুগুলো নিস্ক্রিয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ