• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জামায়াতের ত্রৈমাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় আল ফারুক একাডেমির হলরুমে সৈয়দপুর উপজেলা ও শহর শাখা এবং কিশোরগঞ্জ উপজেলা শাখার রুকনদের নিয়ে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম।
জেলা মজলিসের সূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, পরিচালনা করেন জেলা মজলিসের সূরা সদস্য নীলফামারী  শহর আমীর মো. আব্দুর রশিদ শাহ।
বিকেলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, চব্বিশের অভ্যুত্থানে ভারতীয় দালাল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন যুগের সুচনা হয়েছে। দ্বিতীয় স্বাধীনতার এই অনুকূল পরিবেশে ইসলামের আলোকে দেশ গড়ার সুবর্ণ সুযোগ এসেছে।
তাই আগামী জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরী করে জোটগতভাবে নির্বাচন করে তাহলে সুনিশ্চিতভাবে বিজয় আসবে। এতে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের নেতৃত্বে জাতি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক ও নীতিবানদের নিয়ে সরকার গঠন করা সম্ভব হবে। যে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা। আশা করি ইসলামী দলগুলোর জোট অচিরেই গঠিত হবে এবং সেক্ষেত্রে জামায়াতের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে ও অগ্রণী ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ