• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আাইজিপি শিক্ষা বৃত্তি পেয়েছে ৪ কৃতি শিক্ষার্থী

সিসি নিউজ।। নীলফামারীতে আাইজিপি শিক্ষা বৃত্তি পেয়েছে পুলিশ লাইন্স একাডেমির চার কৃতি শিক্ষার্থী। শনিবার বিকেলে একাডেমি মিলনায়তনে ওই বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এ.এফ.এম তারিক হোসেন খান।

এসময় পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক মো. তোফায়েল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী, শিক্ষক মো. রবিউল ইসলাম প্রামানিক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার এ.এম.এফ তারিক হোসেন খান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,‘এবার যে সংখ্যক শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে আগামীতে যেন এ সংখ্যাটা আরো বৃদ্ধি পায়’। প্রতিষ্ঠানটিকে সেরা হিসেবে তৈরীতে লেখাপড়ার পাশপাশি কো-কারিকুলামের প্রতি তাগিদ দেন তিনি।

প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী জানান, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক প্রতি বছর এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি থেকে জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট এবং বৃতি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ