সিসি নিউজ।। নীলফামারী বড়মাঠের শোভাবর্ধনে বৃক্ষরোপন এবং পৌর ফিটনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় তিনি বলেন, ‘নীলফামারী বড়মাঠটি এই জেলার প্রাণকেন্দ্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এখানে বিনোদনের জন্য আসে। এলাকাটিকে দৃষ্টিনন্দন করতে আজ বৃক্ষরোপণ করা হলো। এখানে একটি ফিটনেস সেন্টার স্থাপন করা হয়েছে, যাতে মানুষ শরীরচর্চা করতে পারে। এখানে একটি আধুনিক জিম স্থাপনের পরিকল্পনাও রয়েছে। শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আমাদের এই প্রয়াস। সকলের সহযোগিতায় আমরা জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই’।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ছাত্র প্রতিনিধি ইসমাঈল হোসেন প্রমুখ।
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, এই মাঠে নানা বয়সী মানুষ প্রতিদিন সময় কাটাতে আসে। তাই তাদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে মাঠটিকে সবুজায়ন করতে বিভিন্ন প্রজাতির এক হাজার ১০০ বৃক্ষরোপন করা হবে। ওই বৃক্ষরোপন কর্মসূটিসহ পৌরসভার উদ্যোগে নির্মিত ফিটনেস সেণ্টানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।