• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার: গ্রেফতার- ১ 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মোঃ রাফি (২২) নামে এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত মোঃ রাফি শহরের কয়ানিজপাড়ার হাফিজুল হক ওরফে হাফেজের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বাবা হাফিজুল হক নিজে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার পরেই এজাহার নামীয় আসামী সোনা মিয়াকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। সোনা মিয়া ঘটনাস্থলের কাছেই সুখীপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফইম উদ্দিন সিসি নিউজকে জানান, মরদেহের মাথায় ও শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ