• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ট্রেনের কাটা হাত-মাথা বিচ্ছিন্ন যুবকের মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীতে ট্রেনের সামনে লাফ দিয়ে শাহ জালাল (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে নীলফামারী রেলওয়ে ষ্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত শাহ জালাল নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের গুড়গুড়ি পাড়ার কাউসার আলীর ছেলে। স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী “রুপসা এক্সপ্রেস” ট্রেনটি নীলফামারী রেলওয়ে ষ্টেশনে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনের সামনে লাফ দেয় ওই যুবক। এতে শরীর থেকে তার মাথা ও ১টি হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, শাহ জালালের অর্ধ যুগ বিবাহিত জীবনে কোন সন্তানের বাবা না হওয়ায় মানসিক বিষন্নতায় ভুগছিলেন। ঘটনার দিন ওষুধ কেনার জন্য তিনি নীলফামারী শহরে আসছিলেন।

নীলফামারী ষ্টেশন মাষ্টার ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুর রেলওয়ে থানা লাশ উদ্ধার করেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী জানান, যুবকের হাত-মাথা বিচ্ছিন্ন মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের আইনীপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ