• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ১১২টি সিমসহ অনলাইন জুয়ারী গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে ১১২টি মোবাইল সিমসহ মিঠু চন্দ্র রায় (২৮) নামের এক অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে তাকে জলঢাকা উপজেলার কৈমারী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মিঠু ওই উপজেলার দক্ষিণ চেরেঙ্গা গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১২টি সিম, দুটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি পেনড্রাইভ এবং একটি হেড ফোনসহ জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পিন নম্বর উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, মিঠু দীর্ঘদিন ধরে বিভিন্ন অপারেটরের সিম এবং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করে আসছিল। তিনি সাধারণ মানুষকে প্রলোভিত করে অনলাইন জুয়া এবং বিকাশ, নগদসহ বিভিন্ন অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন। এমন অভিযোগে অভিযান চালিয়ে বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম বিষিটি নিশ্চিৎ করে বলেন, ‘তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে জলঢাকা থানায়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ