• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলায় বজ্রপাতে হাসান আলী (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ ৩জন আহত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ৪জন হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত হাসান আলী বামুনিয়া ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন নিহত হাসানের ছোট ভাই হোসাইন আলী (৭) এবং একই এলাকার জয়নুল ইসলামের মেয়ে রেমি আক্তার (২২), বামুনিয়ার গোলাম মোস্তাফার ছেলে আব্দুল খালেক (৪৫)।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে গৃহপালিত হাঁস আনতে গিয়েছিল হাসান ও তার ছোট ভাই হেসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। পাশেই থাকা হোসাইন বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এরপর হোসাইনের শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় নিয়ে আসে স্বজনরা। আহত রেমি ও আব্দুল খালেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান বারী জানান, হাসপাতালে আসার আগেই এক কিশোরের মৃত্যু হয়। নিহতের ছোট ভাইয়ের অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হয়েছে। বাকি ২জন আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হাসপাতালে নেয়ার আগেই হাসান মারা গেছে।”

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ