• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কমলাপুরে ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক

সিসি নিউজ।। ঢাকার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে ওই ঘটনা ঘটে। ধর্ষনের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। তিনি ওই ট্রেনে বাড়িতে ফিরছিলেন। অপরদিকে রেলওয়ে ওই কর্মচারী সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। আনুমানিক সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে ওই নারী যাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা রেলওয়ের ওই কর্মচারী সাইফুলকে আটক করেন।

পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থল যেহেতু কমলাপুর স্টেশনে সেহেতু সেখানেই মামলা রুজু করা হবে। সেমতে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হয়েছে। পরে তাদের ঢাকার কমলাপুরে নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ