• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগে পরিবেশ তৈরি পরে নির্বাচন : জামায়াত আমির

সিসি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে পরিবেশ  তৈরি করতে হবে তারপর নির্বাচন। আর এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এখানে ‘যদি’র কোনো সুযোগ নেই। আজ শুক্রবার  দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, জামায়াতে ইসলামি সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এসমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি বিকাল ৩টায় আয়োজিত জনসভায় যোগদানের জন্য রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ