• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে নিধন করা হলো দেড় লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘনপাড়া গ্রামের একটি নার্সারীতে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় দেড় লাখ আকাশমণি গাছের চারা ধ্বংস করা হয়।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. এস. এম আবু বকর সাইফুল ইসলাম, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে বুধবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘনপাড়া গ্রামে মিজানুর রহমানের নার্সারীতে দেড় লাখ আকাশমনি গাছের চারা নিধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারীতে এ নিধন কার্যক্রম চলবে।

তিনি বলেন, নানা গবেষণায় দেখা গেছে ওই দুই প্রজাতির গাছের পানি শোষণ ক্ষমতা বেশি হওয়ায় মাটিকে রুক্ষ করে তোলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে ওই দুই প্রাজির গাছের চারা তৈরী, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হযেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ