• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

সিসি নিউজ।। দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী নাজির উদ্দিন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মেয়ে নার্গিস আক্তার আজকের পত্রিকাকে জানান, মনোমালিন্যের জন্য দীর্ঘদিন ধরেই তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে ঝগড়া ও বাগবিতণ্ডা হয় বলে সে জানিয়েছে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, নিহতের বাবার পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, জরিনা বেগম দীর্ঘদিন ধরে স্বামী নাজির উদ্দিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার আগের দিনও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ