• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর রেলওয়ে পুলিশের তৎপরতায় বেঁচে গেল শিক্ষার্থীর প্রান

সিসি নিউজ।। নীলফামারী প্রতিনিধি দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে ফেল করায় ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল নাসরিন জাহান (ছদ্মনাম)। কিন্তু লাফ দেওয়ার আগেই বিষয়টি আঁচ করতে পায় প্লাটফর্মে দায়িত্বরত রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিক ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নেওয়া হয়। পরে পরিবারের লোকের কাছে নাসরিনকে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। মাদ্রাসার ওই শিক্ষার্থীর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। সে চলতি বছরে বাড়ীর পাশের হাজীপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে অবসরে সে সৈয়দপুর শহরের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করছিল।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সে কম্পিউটার প্রশিক্ষণ নিতে সৈয়দপুরে আসে। বেলা ২টার পর মাদ্রাসার শিক্ষকের মাধ্যমে জানতে পারে গণিত ও কৃষি বিষয়ে সে ফেল করেছে। এমতাবস্থায় হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। আত্মহত্যা করার উদ্দেশ্যে বেলা ৩টার দিকে সৈয়দপুর স্টেশনের প্লাটফর্মে রেল লাইনের পাশে অবস্থান গ্রহণ করে বসে থাকে।

হতাশাগ্রস্থ মেয়েটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্ল্যাটফর্ম ডিউটিতে নিয়োজিত সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যগণ উপস্থিত জনগণের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার নারী ও শিশু হেল্প ডেস্কের অফিসারের মাধ্যমে প্রয়োজনীয় কাউন্সিলিং করে মেয়েটির দাখিল পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় আত্মহত্যা করার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনার ১৫ মিনিট পরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌছায়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী সিসি নিউজকে বলেন, মেয়েটিকে উদ্ধার করার পর তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পিতৃহীন ওই মেয়ের মা ও স্বজনরা থানায় আসে এবং পরবর্তীতে তাদের হেফাজতে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ