• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটক্ষেত থেকে ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার

মরদেহ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার দেলোয়ার হোসেন (৬০) নামের এক ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা পাওনা ও ঋণের হিসাব সংবলিত একটি কাগজ পাওয়া যায়।
নিহতের ছেলে মামুন রানা মিম জানান, “সোমবার বিকেলে বাবা ব্যবসায়িক কাজে রানীরবন্দর এলাকায় যান। সন্ধ্যার দিকে বাসায় ফিরে বাড়ির পাশের বাঁশের চৌকিতে বসেছিলেন। আমি তাঁকে বলি, ‘চলেন বাড়ি যাই।’ জবাবে তিনি বলেন, ‘তুমি যাও, আমি পরে আসছি।’ কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। এরপর আমরা মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাই। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী পাটক্ষেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।”
পরিবারের দাবি, মো. দেলোয়ার হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং জমিজমা নিয়েও তাঁর কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। এমন একজন নিরীহ ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, “লাশটি উদ্ধার করে সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ