• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সিসি নিউজ।। নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মো. সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্যসচিব ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু।

বিজ্ঞপ্তিতে নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।

বিষয়টি বুধবার রাত পৌনে ১০টার দিকে নিশ্চিত করেছেন সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তিনি বলেন, ‘আমাকে সবাই দোয়া করবেন, যেন সফল এবং সুন্দরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারি। এ জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

দলীয় সূত্র জানায়, ২০২০ সালের ১৬ জানুয়ারি ১৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আ খ ম আলমগীর সরকার সভাপতি ও জরুহুল আলম সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ওই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ