• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ডিজিটাল প্লাটফর্মে ঋণ দেওয়ার নামে প্রতারণা: চক্রের ৪ সদস্য গ্রেফতার

সিসি নিউজ।। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার নীলফামারী সদরের বিভিন্ন স্থান থেকে প্রতারকদের গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার (১৮ জুলাই) প্রতারণার শিকার এক সৌদি প্রবাসী কর্তৃক থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযান করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের ইটাপীরের ডাঙ্গাপাড়ার আফা উদ্দিনের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২৫), পশ্চিম চাপড়ার হাসিনুর রহমানের ছেলে মো: মমিন উদ্দিন (২২), চড়াইখোলা ইউনিয়নের বাবরীঝাড় গ্রামের ফকিরপাড়ার রহিদুল ইসলামের ছেলে মোঃ ফরিদ উদ্দিন (২৪) ও একই গ্রামের মোঃ শফিয়ার রহমান ছেলে মোঃ মশিয়ার রহমান (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ফোন, ল্যাপটপ, বিকাশ হিসাব পরিচালনায় ব্যবহৃত ফোন ও নগদ একলক্ষ দশহাজার টাকা উদ্ধার করা হয়। অপরাধী চক্রটি ভূয়া রেজিস্ট্রেশন সম্পন্ন সিম ব্যবহার করে ফেসবুক, ইমো, হোয়াটস‌অ্যাপ নিজেদের আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা দাবি করে বিপুল পরিমাণ ঋণ প্রদানের বিজ্ঞাপন বুস্ট করে থাকে। বিশেষ করে প্রবাসীদের আকর্ষিত করিয়া প্রতারণার মাধ্যমে বিকাশ এবং অন্যান্য এমএফএস একাউন্টে টাকা হাতিয়ে নেয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ সিসি নিউজকে বলেন, আটক প্রতারক চক্রের চার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ