• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে ৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলার ৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম মন্ডল, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ‘ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলার দুই হাজার ৪০০ শিক্ষার্থী এই সুবিধা পাবে।

প্রধান অতিথির জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যাদের পরিবারের পক্ষে একটি স্কুল ব্যাগ কিনে দেওয়ার সামর্থ নেই। ওই অনুভুতি থেকে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে এমন শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে।’

পরে সেখানে সদর উপজেলার শিক্ষকদের নিয়ে ডিজিটাল রক্তদান প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ নিয়ে ক্যাম্পেইন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ