• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাঘাটা থানায় ঢুকে ছুরিকাঘাত দুর্বৃত্তের, এএসআই আহত

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে মহসিন আলী নামের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করছে এক দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে ঢুকে দায়িত্বরত পুলিশের এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে। এ সময় থানার পুলিশের পাশাপাশি অন্য লোকজন ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। পুকুরটিতে কচুরিপানা থাকায় পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম রাতে বলেন, ‘ডিউটিরত পুলিশ সদস্যরা ধারণা করছেন, আঘাত করা ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছে। তাকে খোঁজ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ