• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীকে পেটানোয় নৌ কর্মকর্তার কারাদণ্ড

Adalotচট্টগ্রাম: স্ত্রীকে পেটানোর মামলায় যৌতুকলোভী শেখ মোস্তাক হোসেন নামে নৌ-বাহিনীর এক কর্মকর্তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার অর্থদণ্ডও করেছেন। এ মামলার আসামি নৌ কর্মকর্তার ছোট দুই ভাইকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) এর বিচারক মো: জাকির হোসেনের আদালত এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট এম. এ নাসের চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পারায় আসামি শেখ মো. মোস্তাক হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(গ) ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেন আদালত। একই মামলায় নৌ কর্মকর্তার ছোট দুই ভাই মোজাফফর ও মো. রফিক নির্দোষ প্রমাণ হওয়ায় আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন।’
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে নগরীর বন্দর থানাধীন নাবিক কলোনীর ৪২/১ বাসায় স্ত্রী নিলুফার ইয়াসমিনকে বেধম মারধর করে গুরুতর আহত করে নৌ-অফিসার শেখ মো. মোস্তাক হোসেন। এই ঘটনায় নিলুফার ইয়াসমিন নিজে বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এতে আসামি করেন স্বামী শেখ মোস্তাক হোসেন ও তার ছোট দুই ভাই মোজাফফর এবং মো. রফিককে।
মামলার ঘটনায় পুলিশি তদন্তে সত্যতা পেয়ে একই বছরের ১৬ মে আদালতে অভিযোগ গঠন হয়। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাসহ মোট ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত এই রায় দেন।
জানা গেছে, নৌ বাহিনীর এসসিপিও শেখ মো. মোস্তাক হোসেন বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ নির্মূলে কর্মরত। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজিপূর্ব পাড়া এলাকার মৃত শেখ আয়নাল হকের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ