• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধু নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের কলেজ স্টেশনের অদুরে ওই ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ওই গৃহবধু কলেজ স্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাটছিলেন। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা একপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহতের ছেলে হাবিবুর রহমান (২০) জানান, তার মা কলেজ স্টেশন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এসময় লাইনের ওপর দিয়ে হাটার সময় অসাবধানতা বশত ট্রেনে কাটা পড়ে নিহত হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ