• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় দুই প্রক্সি পরীক্ষার্থী গ্রেফতার

Untitled-1জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: জলঢাকায় রোববার বি.এ (পাশ) পরীক্ষার প্রথম দিনে অন্যের পরীক্ষায় (প্রক্সি) দিতে এসে গ্রেফতার হয়েছে ২ শিক্ষার্থী। ঘটনাটি উপজেলার রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় কেন্দ্রের। ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজার রহমান মিজু এ প্রতিনিধিকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বি.এ (পাশ) ইংরেজী পরীক্ষায় অংশ নেওয়া গোলাম রাব্বানীর পরিবর্তে গোলাম রাব্বী এবং আবু বকর সিদ্দিকের পরিবর্তে এনামুল হক প্রক্সি পরীক্ষা দিতে থাকে এবং দেড় ঘন্টার মাঝখানে খাতা জমা দেওয়ার সময় কক্ষ পরিদর্শক একরামুল হকের সন্দেহ হয়। একপর্যায়ে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা ভুয়া পরীক্ষার্থী হিসাবে প্রমাণিত হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। গ্রেফতারকৃত পরীক্ষার্থীরা হল পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার আমজাদ হোসেনের ছেলে গোলাম রাব্বী, গাইবান্ধা জেলার সেকেন্দার আলীর ছেলে এনামুল হক। পরে তাদের দুজনকে ভ্রাম্যমান আদালত ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকন-উল-হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ