• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া: দিনাজপুরে জোনায়েদ সাকি

সিসি নিউজ ডেস্ক।। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে।

আজ রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাব রুমে আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাকি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, সেতাবগঞ্জ চিনিকলটি যাদের হাতে দেওয়ার কথা ছিল, তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করছে। এস আলম গ্রুপ আজ বাংলাদেশকে গিলে খেয়েছে। ব্যাংক থেকে শুরু করে দেশের অর্থনীতিকে তারা ফকির বানিয়ে দিয়েছে। এর মধ্য দিয়েই ফ্যাসিবাদের আসল চেহারা স্পষ্ট হয়ে উঠেছে।

সাকি আরো বলেন, রাষ্ট্রক্ষমতা নানা কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, বিভাজন সৃষ্টি করে, গুম-খুনের রাজনীতি চালিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকে। কিন্তু এ সবকিছুর মূল উদ্দেশ্য ছিল একটাই—ক্ষমতা ব্যবহার করে লুটপাট করা, দেশের সম্পদ বিদেশে পাচার করা।

সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজার (বাপন) সভাপতিত্বে ও সদস্যসচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ