• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১ টায় কল্যাণী উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ মততাজ উদ্দিন।

অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হক, জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জনাব মোঃ মতিউর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন,

বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এ কে এম কাওছার হোসেন, বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ নজমুল ইসলাম, বীরগঞ্জ তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ সামাউন কবীর, উপজেলা সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ