• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে চীনের উপহারের ১০০০ শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

সিসি নিউজ।। নীলফামারীতে স্বাস্থ্য উপদেষ্টা মিজ নূরজাহান বেগম চীন সরকারের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শণ করেছেন। শনিবার বিকালে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর সরকারি জায়গা পরিদর্শণ করেন তিনি ।
এরপর তিনি নীলফামারী মেডিক্যাল কলেজের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মানের জায়গা পরিদর্শণ শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে একটি কৃঞ্চচূড়া গাছের চারা রোপন করেন।
ওই দুই স্থান পরিদর্শন শেষে তিনি বলেন,‘চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য তিনটি জায়গার কথা আমাদেরকে বলা হয়েছে। জায়গা তিনটি আমি দেখে গেলাম। ফিরে যাওয়ার পর আমাদের সিদ্ধান্ত হবে। আমরা আমাদের মতামত দিব, আরও নতুন করে চায়নিজরা আসবেন। কারণ এটাতো ফ্রে-শীপ হাসপাতাল, তারা ফিজিবিলিটি স্ট্যাডি করার জন্য আসবেন, তার পরে সিদ্ধান্ত হবে’।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর জিম্মা হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪ দশমিক ৮৯ একর জমিতে চীন সরকারের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। শনিবার বিকালে স্বস্থ্য উপদেষ্টা প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ