• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ২

সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁও সদরে এক গৃহবধূকে (২০) পালাক্রমে ধর্ষণের অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভূল্লি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী ওষুধ কেনার জন্য একটি দোকানে যান। সেখানে শ্বশুরবাড়ির পরিচিত হামিদুর রহমান (৫২) ও জাহিরুল ইসলামের (৪৮) সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা কৌশলে তাঁকে ঘুরতে নিয়ে যান। সেখান থেকে পরিকল্পনা অনুযায়ী তাঁকে ভূল্লি কলেজের পাশে ইসরাত জাহানের (২৩) বাড়িতে নিয়ে যান।

ইসরাতের সহযোগিতায় হামিদুর ও জাহিরুল ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানান। পরে তাঁর স্বামী শুক্রবার রাতে থানায় মামলা করেন।

ভূল্লি থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, ‘মামলার পরই পুলিশ অভিযুক্ত হামিদুর ও ইসরাতকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিকেলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি দেবেন।’ মামলার অপর অভিযুক্ত জাহিরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ