• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেনেসাঁ ট্যালেন্ট পাবলিক স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী

Renasa -02-02-2014নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেনেসাঁ ট্যালেন্ট পাবলিক স্কুলের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। একই সাথে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রেজাউল করিম রেজার মেয়ে রুবাইয়া তাবাসসুম রেনেসাঁর ৯ম জন্ম দিন পালন করা হয়। ২ মার্চ পৌরসভার কলেজ মোড়স্ত প্রতিষ্ঠান চত্বরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য এবং রুবাইয়া তাবাসসুম রেনেসাঁ। অধ্যক্ষ রেজাউল করিম রেজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি সুব্রত ভট্টাচার্য, সহকারী শিক্ষক শিউলি, আঞ্জুয়ারা খাতুন, মলি খাতুন, হোসনে আরা হিমু, সেলিনা আক্তার জুঁই, কণ্ঠ শিল্পি গাজিবর রহমান, অরণী, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, হাফিজুর রহমান হৃদয়, এম জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য গত বছর এই দিনে মাত্র ১১ জন শিক্ষার্থী নিয়ে এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা। বর্তমানে প্রায় ২০০ জন শিক্ষার্থী নিয়ে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ