• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিস্ফোরকের সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনি

সিসি নিউজ ডেস্ক।। বিস্ফোরক দ্রব্যের (অ্যামালসন এক্সপ্লোসিভ) সংকটের কারণে দেশের একমাত্র দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) উৎপাদন বন্ধ করে দেয়। সেই সঙ্গে খনির উন্নয়ন কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।

খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানান, দুই থেকে তিন দিনের মধ্যেই বিস্ফোরক আসবে এবং পাথর উত্তোলন শুরু হবে।

পাথর উৎপাদন ও খনি উন্নয়নের কাজে অতিপ্রয়োজনীয় বিস্ফোরক মধ্যপড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে চাহিদামতো সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় খনির পাথর উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে খনি সূত্র জানিয়েছে।

ৎপাদন কার্যক্রম বন্ধের কারণে দৈনিক গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন না হওয়ায় প্রতিদিন সরকারের লোকসান হবে প্রায় দেড় কোটি টাকা। বর্তমানে খনি অভ্যন্তরে প্রায় ১২ লাখ মেট্রিক টন পাথর মজুত রয়েছে।

এ বিষয়ে জানতে খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন জানান, বিস্ফোরকের কারণে বন্ধ রয়েছে খনি। তবে এই বিস্ফোরক ভারত থেকে আমদানি হয়। বর্তমানে বাংলাদেশে প্রবেশ ও কাস্টমস ক্লিয়ারিংয়ের অপেক্ষায় আছে। হয়তো দু-তিন দিনের মধ্যেই খনি এলাকায় বিস্ফোরক পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ