• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

সিসি নিউজ।। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবি জানানো হয়। এসময় একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) স্থানীয় নেতা কর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। বক্তৃতা দন এনসিপি নীলফামারী জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. আব্দুল মজিদ, সদস্য মো. আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জুলাই যোদ্ধা সংসদের জেষ্ঠ যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান শাকিল প্রমুখ।
বক্তারা গত শুক্রবার রাতে ভিপি নূরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ করে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ