• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে  মোকছেদ আলী প্রামানিক (৫৬) নামে এক প্রতিবেশি দাদার বিরুদ্ধে ১০ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ সোমবার  সকালে মেয়েটির বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। মোকছেদ আলী প্রামানিক বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী তহশিলদারপাড়ার মৃত বাছরা আলী প্রামানিকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর ১ টার দিকে মোকছেদ আলী প্রামানিক তার ছেলের মেয়ের (নাতনী) প্রতিবেশি খেলার সাথী ওই শিশুটিকে ঘর ঝাড়ু দিয়ে দেয়ার কথা বলে তার শয়ন কক্ষে নিয়ে যান। এরপর শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরে ২০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। জানালে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটিকে বিদায় দেয়। কিন্তু পরবর্তীতে  শিশুটির প্রচন্ড জ্বর আসে এবং পরিবারের লোকজন দেখতে পায় তার পা ও প্রস্রাবের রাস্তা ফুলে গেছে। এর প্রেক্ষিতে জিজ্ঞাসা করার পর তারা জানতে পারে তার সাথে মোকছেদ আলী প্রামানিক কর্তৃক করা জঘন্য ঘটনার বিষয়ে।
বিষয়টি জানাজানি হলে শিশুটিরই ক্ষতি হবে এমন কথা বলে পরিবারের লোকজনকে কোন রকম পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে এলাকার প্রভাবশালীরা। ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু কয়েকদিন দেনদরবার করেও কোন ক্ষতিপুরণ না দেওয়ায় পরে মেয়েটির বাবা আজ সোমবার সকালে থানায় এসে মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটি অসুস্থ। তাকে নীলফামারী সরকারী জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা করার বিলম্বের সুযোগে অভিযুক্ত মোকছেদ আলী প্রামানিক পালিয়ে গেছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ