• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারী-৩ আসনের (জলঢাকা) সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের একটি সূত্র জানায়, জুলাই আন্দোলনে তার নেতৃত্বে ছাত্রদের ওপর হামলা চালানোর অভিযোগে জলঢাকা থানাসহ ঢাকায় একাধিক মামলা রয়েছে। পাভেল গত বছর ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। ঢাকায় গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ।
তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানায় দায়েরকৃত মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য যে, গত বছর ৮ অক্টোবর বাদী ইয়াছিন আলী নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে বিচারক এটি আমলে নিয়ে জলঢাকা থানার ওসিকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছিল। মিছিলটি জলঢাকা পেট্রল পাম্প এলাকায় পৌঁছা মাত্র সাবেক দুই সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা, এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোরা, চাইনিজ কুড়াল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করে। এতে মামলার বাদী ইয়াসিন আলীকে হত্যা উদ্দেশ্যে তার মাথায় ও হাতে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনগণ আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ