• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সৈয়দপুর উপজেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সৈয়দপুর উপজেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক সফিকুল রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,বোতলাগড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর মোছাঃ রুমানা বেগম , স্কুল শিক্ষিকা হাসিনা বানু। শিশুটির মা ইতি বেগম, চাচি বেবি খাতুন, দাদী আন্জুয়ারা বেগম,বাবা আনোয়ার হোসেন প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ২৯ আগষ্ট দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখুলি তহসীলদার পাড়ার মৃত বাসরা প্রামানিকের ছেলে লম্পট মোকছেদ আলী (৫৬) দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৯ বছরের শিশু রাজিয়াকে ফুসলিয়ে তার বাড়ি পরিস্কার করার কথা বলে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে।

পরে বিষয়টি শিশুটির মা রিতা বেগমকে জানালে তিনি ১ সেপ্টেম্বর বাদী হয়ে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ এর ৯ (১) ধারায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করার পরেও পুলিশ ধর্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছেন না। ফলে ধর্ষক মোকছেদ আলী প্রকাশ্যে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ