• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে নদী থেকে মহিলার লাশ উদ্ধার

মরদেহ

সিসি নিউজ।। নীলফামারীতে নদী থেকে সৌদা বালা (৬৫) নামের এক মহিলার লাশ উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি বারুনীরডাঙ্গা গ্রামের খড়খড়িয়া নদী থেকে ওই লাশ উদ্ধার হয়। তিনি একই গ্রামের বিনাই চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সৌদা বালা গত দুই দিন ধরে নিখোঁজ থাকায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। শনিবার দুপুর ১২টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে গ্রামবাসী তার পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়ার জন্য থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন দাবি করেছে ওই মহিলা একজন মৃগী রোগি। তার দুই মেয়ে এক ছেলের মধ্যে গত দুই বছর আগে একই রোগে পানিতে ডুবে ছেলে মারা যায় বলে জানিয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলে,‘আইনী প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ