• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র এর স্ত্রী কনিকা রানী (৪৫) ও কাজিহাল ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর স্ত্রী বুলবুলি বেগম (৩৫) এর সাপের কামড়ে মৃত্যু হয়।
অপরদিকে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকার শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫) এর সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামে কনিকা রানী (৪৫) নামে এক গৃহবধূ রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয় ।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থার অবনতি দেখে কত্যর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে, সেখানে যাওয়ার সময় পথেই তিনি মৃত্যুবরণ করেন।
অপরদিকে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে সকালে মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে বুলবুলি বেগম ( ৩৫) নামে এক গৃহবধূকে সাপে কামড় দেয়। আহত অবস্থায় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থার অবনতি দেখে কত্যর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে যাওয়ার পথেই তিনিও মৃত্যুবরণ করনে।
অন্যদিকে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী (৪৫) নামে ওই গৃহবধূ মাটির ঘরের মঝেতে খাল দেখতে পেয়ে পা দিয়ে খালের মুখ বুঝানোর চেষ্টা করে এসময় খালের ভিতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এতে মুহুর্তেই ছটফট করতে করতে তিনি মৃত্যুবরণ করনে।
বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম জানান, আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কি সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী তবেই একজন রোগীর শরিরে এন্টিভেনাম প্রয়োগ করা হয়। সাপে কাটা রোগী দুটোর অবস্থা খুব বেশি খারাপ ছিল এবং একজনের সাপে কাটার সিমটম পর্যন্ত পাওয়া যায়নি । পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ