• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া নিয়ে নতুন প্রস্তাব

সিসি নিউজ ডেস্ক।। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে প্রস্তাবনাসংক্রান্ত একটি অফিস আদেশ পাঠানো হয়।

নতুন প্রস্তাবে চারটি স্লটে শিক্ষক-কর্মচারীদের দাবি উল্লেখ করে বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

২০ শতাংশ বাড়িভাড়া বাড়ালে কত টাকা ন্যূনতম বাড়বে, ১৫ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে, ১০ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে এবং ২০ শতাংশ বাড়ালে ন্যূনতম বেতন কত বাড়বে তা উল্লেখ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ৫০ থকে ৭৫ শতাংশ উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের মেডিক্যাল ভাতা বাবদ ৫০০ টাকা থেকে এক হাজার টাকা ও বাড়িভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধাসরকারি পত্র অর্থ বিভাগে পাঠিয়েছেন।

অফিস আদেশে শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান ভাতার কথাও উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা বাবদ মূল বেতনের ৫০ শতাংশ, মেডিক্যাল ভাতা বাবদ ৫০০ টাকা এবং বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা পাচ্ছেন।

মন্ত্রণালয়ের প্রস্তাবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত বাড়িভাড়ার পরিবর্তে ন্যূনতম ২০ শতাংশ ভাড়া দেওয়ার আবেদনটি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়। উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ