• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলমারীতে নদী-বন্দরের অরক্ষিত পানির হাউসে পড়ে শিশুর মৃত্যু 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে নদী-বন্দরের অরক্ষিত পানির হাউসে পড়ে গিয়ে শামিম নামের ৩ বছরের শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে চিলমারী নদী-বন্দরে এ ঘটনা ঘটেছে।
রমনা মডেল ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে শামীম। রমনা ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন এ (মৃত্যুর) তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউস ছিল, যা ছিল উন্মুক্ত অবস্থায়। বৃহস্পতিবার সকালে শিশু শামীম ওই অরক্ষিত হাউসে পড়ে গিয়ে মারা যায়।
অভিযোগ উঠেছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুটি শিশু ওই একই হাউসে পড়ে গেলে লোকান টের পেলে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।
এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ