• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে কথিত প্রেমিকের ছুরিঘাতে প্রান গেলো গৃহবধূর

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কথিত প্রেমিক আশিকুর রহমানের ছুরিকাঘাতে প্রান হারিয়েছেন জহুরা বেগম (৩৮)। নিহত জহুরা বেগম উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গাঁ মাষ্টারপাড়ার রহিদুল হাসানের স্ত্রী। আর হত্যাকারী আশিকুর একই ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়ার বজলার রহমানের ছেলে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) খবর পেয়ে থানা পুলিশ ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত গৃহবধূর ছোট বোন জেসমিন আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের বোন জেসমিন বলেন, বিভিন্ন সময় আশিকুর তার বোনকে কু-প্রস্তাব দিতে থাকে। আমার বোন তার প্রস্তাবে রাজী না হওয়ায় এক সময় আশিকুর আমার বোনকে প্রেমের প্রস্তাব দেন। আমার বোন তাতেও রাজী না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার বোনকে হত্যা করে।

থানায় মামলার এজাহার থেকে জানা যায়, সন্তানের জনক আশিকুর রহমান (৩৮) বিভিন্ন সময় কারনে অকারনে ঝগড়া বিবাদ ও ভয় ভীতি প্রদর্শন করেন তিন সন্তানের জননী জহুরা বেগমকে। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে আশিকুর রহমান অজ্ঞাত ২/৩জন লোককে সাথে নিয়ে জহুরার বাড়িতে এসে বেগমকে গালাগাল করতে থাকে। জহুরা ঘর থেকে বের হয়ে আশিকুর রহমানকে গালাগাল করতে নিষেধ ও চলে যেতে বলে। এ কথায় আশিকুর ক্ষিপ্ত হয়ে জহুরা বেগমের পেটে ও বাম ডান পাজরে ধারালো ছোরা দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

স্বজনরা গুরুতর আহত অবস্থায় জহুরা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে তিনটায় মৃত ঘোষনা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জহুরা বেগমের প্রতিবেশীরা জানায়, ইতিপূর্বে আশিকুর রহমান নানা ভাবে জহুরা বেগমকে উত্যক্ত করতে থাকলে এলাকায় বিচার সালিশ হয়। তখন থেকে জহুরা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন আশিকুর।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।লাশ ময়না তদন্তের জন্যে প্রেরন করা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ