• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজালালে আগুন: সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে ঢাকাগামী চার শতাধিক যাত্রী

সিসি নিউজ।। নীলফামারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনায় বন্ধ রয়েছে সকল রুটের বিমান চলাচল। এতে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে ঢাকাগামী ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক যাত্রী।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রমতে, বেলা আড়াইটার দিকে বেসরকারি কোম্পানি ইউ এস বাংলার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। এরফলে ইউএস-বাংলার ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।

সূত্রটি আরো জানায়, সিডিউল অনুযায়ী আজ শনিবার বেলা আড়াইটা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত বেসরকারি কোম্পানির আরো পাঁচটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতো। এতে দীর্ঘ সময় ধরে এ বিমানবন্দরে মোট ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক ঢাকাগামী যাত্রী আটকা পড়ে রয়েছে। এদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ লাগা আগুনের ঘটনায় ঢাকাগামী ফ্লাইট চলাচল কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে ৬টা এবং পরে রাত ৯টা পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোন ফ্লাইট বাতিল করা হয়নি।

উল্লেখ্য যে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেটের কাছে স্কাই ক্যাপিটাল-এর অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লেগেছে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ