• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“শিক্ষা ব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হচ্ছে না”

বিশেষ প্রতিনিধি।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেছেন, “বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হচ্ছে না।”

তিনি মন্তব্য করেন, “আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা নাই বলেই আমরা ২৪ এর গণ আন্দোলনে দেখেছি যে অনেক বড় বড় অফিসার যারা নিজেদের মেধাবী বলে পরিচয় দিত তারা আমাদের বুকেই গুলি চালিয়েছে। শুধুমাত্র এই কারণেই যে তাদের ভেতরে নৈতিকতা এবং মনুষত্ব ছিলোনা।”

শনিবার (২৫ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবির আয়োজিত ’নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মহিউদ্দিন খান আরও বলেন, “ আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা এ ধরণের ঘৃণিত মানুষ হতে চাই না। আমরা এমন মানুষ হতে চাই যার কারণে মানুষ আমাদের ভালোবাসবে, আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে শ্রদ্ধা করবে।

তিনি আরও বলেন, একইসাথে আমরা এমন একটা বাংলাদেশ উপহার দিতে চাই যে বাংলাদেশ, যে ধরণের বৈষম্য আমরা দেখেছি, যে ধরণের অবিচার এবং অনাচার আমরা দেখেছি, আমাদের নতুন যে স্বপ্নের বাংলাদেশ, সে স্বপ্নের বাংলাদেশে এধরণের অন্যায় ও অনাচার থাকবে না।”

হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি ও ডাকসু এজিএস মো. মহিউদ্দিন খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নবীন শিক্ষার্থীদের হাবিপ্রবি শিবিরের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ