সিসি নিউজ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ আরফান সরকার রানা আবারও ফিরে পেয়েছেন দলের সদস্য পদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পর্যালোচনা করে তার বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. রিয়াদ আরফান সরকার রানার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সূত্রমতে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কৃার হন রানা। তবে পরবর্তীতে তিনি দলের প্রতি অনুতাপ প্রকাশ করে সংগঠনের আদর্শে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। তার আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।