• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে ক্রিকেট খেলতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় রাশেদ পারভেজ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের দারোয়ানী নামক স্থানে এঘটনা ঘটে।
নিহত রাশেদ পারভেজ জেলা শহরের কলেজপাড়া মহল্লার মহর আলীর ছেলে ও উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানির প্যাকেজিং শাখার কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকালে একটি মোটরসাইকেলে তিন বন্ধু ক্রিকেট খেলার উদ্যেশ্যে শহরের বাসা থেকে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট যাচ্ছিলেন। পথে দারোয়ানী নামক স্থানে একটি ইজিবাইককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছনদিক থেকে আসা নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহি বাস তাদের ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদ পারভেজ ও মো. খোকা ইসলামকে (২৩) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাশেদ পারভেজ।
এঘটনায় আহত খোকা ইসলাম (২৪) জেলা সদরের সোনারায় ইউনিয়নের কাজীরহাট গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মোরছালিন ইসলামকে (২৩) নীলফমারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘দুর্ঘনার পর যাত্রীবাহি বাসটি পালিয়ে গেছে। সেটি সনাক্তে কাজ চলছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ