• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষে অনিদিষ্টকালের জন্য সনিক কারখানা বন্ধ ঘোষণা

সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষে অনিদিষ্ট কালের জন্য সনিক কারখানা বন্ধ ঘোষণা নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষের জেরে সনিক বিডি লিমিটেড নামে একটি কম্পনীর কারখানা অননির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বন্ধের ওই নোটিশ জারী করে কারখানা কতৃপক্ষ।
সনিক বিডি লিমিটেডের পরিচালক মি. সু ইয়ংবাও (পোলো) স্বাক্ষরিত কারখানা বন্ধের ওই নোটিশে বলা হয়, গত ১৬ নভেম্বর শ্রমিকরা কাজে যোগদান না করে অনুমতি ব্যতিরেকে প্রধান ফটকে তালা লাগায়। এতে কারখানার সকল কর্মকর্তা, কর্মচারী ও কম্পিউটারের সার্ভার কাজ করতে ব্যর্থ হয়। এদিন প্রায় দেড়শত ডেলিভারি গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হয়নি। কারখানার কর্মকর্তারা বিষয়টি শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ব্যর্থ হয়। পরদিন ১৭ নভেম্বর তাদের দাবিসমূহ মালিকপক্ষ মেনে নেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা কাজে যোগদান না করে তারা উশৃঙ্খল আচরণ ও বেআইনী কর্মবিরতি অব্যাহত রাখে। কারখানা কতৃপক্ষ নোটিশের মাধ্যমে ১৮ নভেম্বর নিজ নিজ কাজে যোগদানের নির্দেশ দিলেও উশৃঙ্খল আচরণ ও বেআইনী কর্মবিরতি অব্যাহত রাখে শ্রমিকরা। শ্রমিকদের এ ধরণের আচরণ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ অনুযায়ী বেআইনী ধর্মঘটের পর্যায়ে পড়ে। উশৃঙ্খল আচরণ, বেআইনী কর্মবিরতি, জোরপূর্বক উৎপাদন বন্ধ রাখা, বেআইনী ধর্মঘট এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ১২ (১) ধারা অনুযায়ী ১৮ নভেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অনুকুল পরিবেশ সৃষ্টি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার বিষয়টি অবহিত করার কথা জানিয়ে নোটিশটি কারখানার নোটিশ বোর্ড এবং ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এবিষয়ে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুল জব্বার বলেন,‘ কম্পানীর সিদ্ধান্তে শ্রমিক ছাটাই করা হলেও শ্রমিকরা তা মেনে নেয়নি। তাদের নয় দফা দাবি বিবেচনায় নেওয়া হয়েছে। আলোচনা চলছে, দ্রুত সিদ্ধান্ত জানানো হবে’।
এদিকে উত্তরা ইপিজেডের সনিক বিডি লিমিটেড নামে ওই কারখানায় ছাটাইকৃত শ্রমিকদের পুণঃবহালের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। সকালে ইপিজেড থেকে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে দাবি নম্বলিত স্মারকলিপি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ