• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিসি নিউজের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিসি নিউজ।। নীলফামারীর জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিসিনিউজ টুয়েন্টিফোর ডমকম এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার (২৩ নভেম্বর) রাতে সৈয়দপুর শহরের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজার ৩য় তলায় নিউজ পোর্টালটির প্রধান কার্যালয় সংলগ্ন রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর ওই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শওকত হায়াত শাহ্।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কাজী জাহিদ, সাকির হোসেন বাদল, আমিরুজ্জামান, আমিরুল বাপ্পি, এম এ করিম মিস্টার, নজির হোসেন নজু, তোফাজ্জল হোসেন লুতু, গোপাল চন্দ্র রায়, আমিরুল হক আরমান, রুখসানা জামান শানু, সাব্বির হোসেন সাবের, রেজা মাহমুদ আনোয়ার হোসেন, নওশাদ আনসারী, খন্দকার সোহেল আহমেদ, জাহাঙ্গীর আলম, সিসিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আইটি বিভাগের প্রধান মাহমুদ জামান শোভন প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোর্টালটির চীফ রিপোর্টার আমির হোসেন।

← Back

Thank you for your response. ✨

এর আগে নিউজ পোর্টালটির ১২ বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উপলক্ষে একটি কেক কাটা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সৈয়দপুর কর্মরত সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তার বলেন, মিডিয়া একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর বর্তমান যুগ হচ্ছে আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগ। বর্তমানে দেশের অনলাইন নিউজপোর্টালগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। কারণ আমরা অলনাইন নিউজ পোর্টালের মাধ্যমে নানা রকম খবরাখবরগুলো তাৎক্ষনিকভাবে পেয়ে থাকি। আর নীলফামারী জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম সে ক্ষেত্রে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এখানকার যে কোন ধরনের ঘটনার সংবাদ ও ভিডিও চিত্রগুলো স্বল্প সময়ের মধ্যে সিসিনিউজ টুয়েন্টিফোর ডটকমের মাধ্যমে আমরা অবগত হতে পারছি। বক্তারা আরো বলেন, নিউজপোর্টালটির সম্পাদক জসিম উদ্দিন একজন পেশাদার একজন দক্ষ ও পরিশ্রমী সাংবাদিক। তিনি দীর্ঘদিন যাবৎ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত রয়েছেন। তিনি একদল দক্ষ কর্মীবাহিনী নিয়ে নিউজ পোর্টালটি সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। তাঁর সম্পাদনায় নিউজ পোর্টালটি জেলার মানুষের কাছে ইতিমধ্যে ব্যাপক সুনাম ও গ্রহযোগ্যতা অর্জন করেছে। এ কারণে নিউজ পোর্টালটি দীর্ঘ ১২ বছর ধরে অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে অতিক্রম করে ১৩ বছরে পা রেখেছে। বক্তারা সকলেই সিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম উত্তরোত্তর আরো উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ