• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেণ্ট সমাপ্ত

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেণ্ট সমাপ্ত হয়েছে। রোববার রাতে শহরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুন্দপুকুর ফকিরপাড়া ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বুড়ির ডাঙ্গা ফুটবল দল। শহরের শাহী মর্ডান ক্লাব এ টুর্নামেন্টর আয়োজন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম। এসময় জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ. এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক শহীদ জাহাঙ্গীর আলম, শাহী মর্ডান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম সরকার, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী জানান, ২৮টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ২৫হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি ১৫হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম বলেন, ‘বর্নাঢ্য আয়োজনে গত ৭ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। দশ বছর আগে শাহী মর্ডান ক্লাবের উদ্যোগেই নীলফামারীতে নাইট ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ