• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সিসি নিউজ।। দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় পার্টি (জাপা)-এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাট হাওলাদার চাতালে এ কর্মী সমাবেশ হয়।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলিম হাওলাদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহমেদ শফী রুবেল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট জুলফিকার হোসেন।
এদিকে, উপজেলা জাতীয় পার্টি (জাপা) আয়োজিত এ কর্মী সমাবেশের প্রতিবাদে শনিবার (৬ ডিসেম্বর) সকালে পাকেরহাটে বিক্ষুব্ধ ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে পাকেরহাট শাপলা চত্বরে থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ