ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু, ক্রীড়া সম্পাদক এম এম নিয়ামুল হাসান ও উপ সমাজসেবা সম্পাদক বশিরুল হক।
শেখ রাসেল জানান, এই চারজনকে বহিষ্কারের পাশাপাশি জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাশেদুল হাসান রাসেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।