• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

শেখ হাসিনা রক্তের গঙ্গায় ভেসে যাবেন: দুদু

samsuzzaman-dudu-bnpঢাকা: সাবেক ছাত্রনেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জমান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী মানুষ হত্যা করে রক্তের যে বন্যা সৃষ্টি করেছে সেই রক্তের গঙ্গায় শেখ হাসিনা নিজেই ভেসে যাবেন।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শামসুজ্জমান দুদু বলেন, প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, রক্ত ঝরাবেন না। যদি রক্ত ঝরান, তাহলে সেই রক্তের গঙ্গায় স্রোতে আপনি নিজেই ভেসে যাবেন।

দুদু রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, আপনি নিজেই গত ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দেননি। তাহলে কিভাবে আপনি ১০ম জাতীয় সংসদ গঠনের জন্য মন্ত্রীদের শপদ বাক্য পাঠ করালেন?

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, চেয়ারপার্সনের উপদেষ্টা aব্যারিস্টার হায়দার আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ