• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা

সিসি নিউজ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নেতা বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাচাই করে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।

এ ছাড়া এ আসনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দুইবারের সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধা, জেএসডি মনোনীত প্রার্থী তৈমুর রেজা শাহজাদ, বাংলাদেশ ইসলামি আন্দোলন (চরমোনাই) মাওলানা নেছার আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাওলানা আশ্রাফ উদ্দিন মহদি আজহারী, গণ অধিকার পরিষদের জিহাদ হোসেন লিটন ও খেলাফত মজলিশ মনোনীত আবুল ফাহাহ মো. মাসুকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে রুমিন ফারহানা ও এস এন তরুন দে-কে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ